প্রিয় গ্রাহক, আপনার সন্তুষ্টিই আমাদের প্রথম অগ্রাধিকার। নিচে আমাদের রিটার্ন, এক্সচেঞ্জ ও রিফান্ড নীতিমালা বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।


রিটার্ন বা এক্সচেঞ্জের গ্রহণযোগ্য কারণসমূহ:

  • ভুল পণ্য ডেলিভারি: যদি আপনি অর্ডারকৃত পণ্যের পরিবর্তে অন্য পণ্য পান।
  • ভুল সাইজ ডেলিভারি: অর্ডারকৃত সাইজের পরিবর্তে অন্য সাইজ ডেলিভারি হলে।
  • ত্রুটিপূর্ণ পণ্য: পণ্যে কোনো খুঁত থাকলে (যেমন: ছেঁড়া, ফাটা, দাগ ইত্যাদি)।

রিটার্ন বা এক্সচেঞ্জের অগ্রহণযোগ্য কারণসমূহ:

  • ভুল ব্যবহারের কারণে ক্ষতি: পণ্য ব্যবহারের ভুলের কারণে ক্ষতি হলে।
  • অস্বাভাবিক ব্যবহারের কারণে ক্ষতি: অযত্ন বা ভুলভাবে ব্যবহার করার ফলে ক্ষতিগ্রস্ত হলে।
  • কাস্টমাইজড পণ্য: কাস্টমাইজ করা পণ্য রিটার্ন/এক্সচেঞ্জযোগ্য নয়।
  • প্রমোশনাল পণ্য: ডিসকাউন্ট বা প্রমোশনাল অফারের পণ্য রিটার্নযোগ্য নয়।
  • ইনটেক্ট না থাকা: ট্রায়াল বা ব্যবহারের পর পণ্য ক্ষতিগ্রস্ত হলে।
  • অরিজিনাল প্যাকেজিং অনুপস্থিত: বক্স, হ্যান্ড ট্যাগ বা সাইজ ট্যাগ না থাকলে।
  • ব্যক্তিগত পছন্দ: ত্রুটিহীন পণ্য শুধুমাত্র পছন্দ না হলে রিটার্নযোগ্য নয়।

এক্সচেঞ্জের জন্য প্রয়োজনীয় তথ্য:

  • ক্রয়ের প্রমাণ (ক্যাশ মেমো / কুরিয়ার রিসিট)
  • অর্ডার নম্বর / ইনভয়েস নম্বর (অর্ডারে ব্যবহৃত মোবাইল নম্বর)
  • পেমেন্ট তথ্য (মোবাইল ব্যাংকিং হলে শেষ ৩ ডিজিট, তারিখ ও সময়)

অভিযোগ করার প্রক্রিয়া:

পণ্য রিসিভ করার ২৪ ঘণ্টার মধ্যে নিম্নলিখিত মাধ্যমে অভিযোগ জানাতে হবে:


অভিযোগের জন্য প্রয়োজনীয় তথ্য:

  • আপনার নাম (যে নামে পণ্য রিসিভ করেছেন)
  • অর্ডার নম্বর / ইনভয়েস নম্বর
  • পণ্যের নাম ও রঙ
  • অর্ডার পরিমাণ
  • পণ্যের মূল্য (ডিসকাউন্ট থাকলে উল্লেখ করতে হবে)
  • সমস্যার বিস্তারিত বিবরণ